বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জলাশয়গুলো নির্বিচারে ভরাটের ফলে, শিশুরা সাঁতার শেখায় বঞ্চিত হচ্ছে

জলাশয়গুলো নির্বিচারে ভরাটের ফলে, শিশুরা সাঁতার শেখায় বঞ্চিত হচ্ছে

Sharing is caring!

বরিশাল সিটি কর্পোরশনের মেয়র সেরনিয়াবাত  সাদিক আবদুল্লাহ বলেছেন, বরিশাল নগরের পুকুর, জলাশয়গুলো নির্বিচারে ভরাট করার ফলে  শিশুরা সাঁতার শেখা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে দুঃখজনক হলেও সত্য আমাদের এ অঞ্চলে পানিতে ডুবে সাতার না জানা শিশুদের মৃত্যুর হার বাড়ছে।  আর এ হার কমিয়ে আনতে বরিশাল সিটি কর্পোরেশন নগরীর চারটি পুকুরে ৪ থেকে ১৪ বছরের শিশুদের বিনামূল্যে সাতার শেখার কার্যক্রম গ্রহন করেছে।  বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরের আমানতগঞ্জ এলাকায় শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুরে “শিশুদের জীবন সুরক্ষায় সাঁতার শেখা” কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আগে আমাদের অঞ্চলের মানুষেরা জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার বয়ে আনতো। আমাদের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে শিশুদের সাঁতার শিখাতে হবে। আর এখন আমাদের শিশুরা সাঁতার শেখারই সুযোগ পাচ্ছেনা। মেয়র সাদিক আবদুল্লাহ আরো বলেন, আজকে শিশুদের জন্য তেমন কোন বিনোদনের ব্যবস্থা না থাকায় কোমলমতি শিশুরা বিপদগামী হচ্ছে। তাই ওদের কথা চিন্তা করে নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডে মিনি পার্কের ব্যবস্থা করা হবে।  উদ্ধোধনী অনুষ্ঠান শেষে মেয়র সাদিক আবদুল্লাহ সাঁতার শিক্ষা প্রশিক্ষন কার্যক্রম অবলোকন করেন।  অনুষ্ঠানে ইউনিসেফের বরিশাল প্রধান তৌফিক আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, স্কোপের এনায়েত হোসেন শিবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য সাঁতার শেখার জন্য ছেলে শিশুদের শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুর ও পরেশ সাগরের পুকুর এবং মেয়েদের জন্য ব্যাপিষ্ট মিশন বালিকা বিদ্যালয় ও অক্সফোর্ড মিশন প্রাইমারী বিদ্যালয় সংলগ্ন পুকুর নির্ধারন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD