সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘ভারতের সঙ্গে সামরিক সংঘর্ষ শুরু করবে না পাকিস্তান’

‘ভারতের সঙ্গে সামরিক সংঘর্ষ শুরু করবে না পাকিস্তান’

Sharing is caring!

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে দ্বন্দ্ব বাড়লেও পাকিস্তান নিজ থেকে সামরিক সংঘর্ষ শুরু করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি বিশ্বের শান্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসলামাবাদের গভর্নর হাউজে আন্তর্জাতিক শিখ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন।

ইমরান খান বলেন, দুই দেশই একটি ‘টাইম বোমা’র ওপর বসে আছে। এ পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে কথা বলার চেয়ে দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ু পরিবর্তনের আসন্ন হুমকির বিষয়গুলো সমাধানে যৌথ পরিকল্পনা বেশি দরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই আমি ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেই। বলেছিলাম, ভারত যদি এক পা এগোয়, আমরা দুই পা এগিয়ে যাবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম- ৭২ বছর ধরে চলা কাশ্মীর ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করার। কিন্তু, এ প্রস্তাবে কাজ হয়নি বলে আক্ষেপ করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বছর খানেক ধরে দেখা যাচ্ছে, ভারত বিভিন্ন ধরনের শর্ত দিচ্ছে, যেন তারা মহাশক্তিধর (সুপার পাওয়া) কেউ, আর কথা বলছে কোনো গরিব দেশের সঙ্গে। 

এক্ষেত্রে যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। যারা যুদ্ধ চাচ্ছে তারা বোকা বলেও মন্তব্য করেন ইমরান খান। পাশাপাশি, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে দাবি করে তা প্রতিরোধে শিখদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD