বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে তরুনীকে গনধর্ষনের অভিযোগে মামলা, আটক-১

বরিশালে তরুনীকে গনধর্ষনের অভিযোগে মামলা, আটক-১

Sharing is caring!

বরিশাল নগরের ইসলাম পাড়া এলাকায় আশ্রিতা ২২ বছরের এক তরুনীকে গনধর্ষনের অভিযোগ উঠেছে। যে ঘটনায় নগরের ওই এলাকায় অভিযান চালিয়ে ফরিদ নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পাশাপাশি বৃহষ্পতিবার (২২ আগষ্ট) এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ৬ জনকে আসামী করে একটি মামলাও দায়ের করা হয়েছে। আটক ফরিদ বরগুনা জেলার আমতলী উপজেলার ইব্রাহিমের ছেলে, তবে সে ইসলামপাড়া এলাকায় ভাড়া থাকে এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। তরুনীকে আশ্রয়দাতা জুয়েল ও তার স্ত্রী লাকি জানান, কয়েকদিন পূর্বে ২২ বছরের ওই তরুনী তাদের বাড়িতে আশ্রয় নেন।  যে তরুনীর বিরুদ্ধে অস্বামাজিক কর্মকান্ড পরিচালনার অভিযোগ এনে কিছু যুবক আশ্রয়দাতার বাড়িতে হামলা চালায়। এসময় আশ্রয়দাতা জুয়েলকে মারধর করে ঘরের একটি কক্ষে আটকে রাখে এবং পাশের ঘরে তরুনীকে ধর্ষন করে। পরে ওই তরুনীর সাথে আশ্রয়দাতাকে উলঙ্গ করে বসিয়ে ভিডিও ধারন করে।  পরে যুবকরা লুটপাট চালিয়ে তরুনীকে নিয়ে চলে যায়। এদিকে এ ঘটনা থানা ‍পুলিশ পর্যন্ত গড়ালে কোতোয়ালি মডেল থানার এসআই মাহাবুব রাতেই ঘটনাস্থলে গিয়ে ফরিদ নামে এক যুবককে আটক করে। পাশাপাশি আশ্রয়দাতার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান, এ ঘটনায় এরইমধ্যে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  এক যুবককে আটক করা হয়েছে পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।  মূল ভিকটিমকের সন্ধান ও মামলার অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার সাথে জুয়েল, শুভ, মাহাবুব ও আলামিন নামের স্থানীয় কতিপয় বখাটে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তরুনীর আশ্রয়দাতা জামাল ও লাকি দম্পতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD