বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জ্বীনের বাদশা সেজে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, দম্পতি আটক

জ্বীনের বাদশা সেজে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, দম্পতি আটক

Sharing is caring!

জ্বীনের বাদশা সেজে প্রতারনামূলকভাবে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৯ আগষ্ট) সকালে ডিবির প্রেরিত ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে রোববার দিবাগত রাতে তাদের নগরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলো, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলের হাট এলাকার বাসিন্দা মোঃ আলমগীর হাওলাদারের ছেলে মোঃ ইউসুফ হাওলাদার (৪৫) এবং ইউসুফের স্ত্রী মোসাঃ সাহিদা বেগম (৩০)। তাদের বাড়ি কাউয়ায় হলেও তারা বরিশাল নগরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকতো। ডিবির এস আই সৈয়দ খায়রুল আলম জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার মোজাম্মেল সরদারের স্ত্রী বিগত সময়ে একটি মামলা করেন। যে মামলায় অভিযোগ করা হয় ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম জ্বীনের বাদশা সেজে প্রতারনামুলক ভাবে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ করেছে। যে মামলার সূত্র ধরেই তাদের আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD