শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ব‌রিশা‌লে প্র‌তিবন্ধী যুব‌কের মর‌দেহ উদ্ধার

ব‌রিশা‌লে প্র‌তিবন্ধী যুব‌কের মর‌দেহ উদ্ধার

Sharing is caring!

বরিশাল নগরে মতিন ফকির নামের এক প্রতিবন্ধি যুবকের মর‌দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে নগ‌রের আবহাওয়া অফিস সংলগ্ন বাঘিয়া খালপাড়ের উত্তর পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মতিন ফকির (৩৫) একই থানাধীন মতাশার ফকির বাড়ির বাসিন্দা নবাব আলী ফকিরের ছেলে। সে বাঘিয়া খালপাড়া এলাকায় তার নানার বাড়িতে থাকতো বলে জানিয়েছেন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, সকালে স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মতিন ফকিরের মৃতদেহ উদ্ধার করেন। এসময় মতিনের মাথা খালের মধ্যে ডুবানো এবং পা উপরের দিকে ছিলো। এসআই আনোয়ার বলেন, মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তাই বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিহতের স্বজনরা জানিয়েছেন, মতিন মানসিক প্রতিবন্ধি এবং তার মৃগি রোগ ছিলো। এজন্য অনেক ডাক্তারও দেখানো হয়েছে। এর আগে ঈদের দিনও সে পুকুরে পড়ে গিয়েছিলো। সেদিন স্বজনরা দেখে ফেলায় প্রাণে বেঁচে যায় মতিন। সকালে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে দাবী স্বজনদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD