মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা

কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে(৫৯) জন্মদিনের শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) রাত ৮টায় বিদ্যালয় সংলগ্ন অভ্র শহরের ফেরিঘাট এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা এবং জন্মদিনের শুভেচ্ছা প্রদান করা হয়।

কলাপাড়া পৌর বিএনপি’র সহ-সভাপতি গাজী মোঃ সুলতান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক, ব্যবসায়ী ও বিএনপি নেতা মিঠু মৃধা, রফিক মৃধা, ফারুক মোল্লা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, সুমন চন্দ্র রায়, গিয়াস উদ্দিন, মিলনেন্দু বাবু, অফিস সহকারী আমিনুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, আপন নিউজ’র স্বত্বাধিকারী আলমগীর হোসেন, ব্যবসায়ী মিলন হাওলাদার, এনিম মৃধা, লোকমান হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউপির ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ফরাজী ৩৫ বছরে কর্মজীবন শেষে ১৫ ডিসেম্বর তার শেষ কর্ম দিবস পার করেন। এদিন ব্যান্ডের তালে তালে ফুলের শুভেচ্ছা দিয়ে থাকে বরণ করা হয়।

এরপর জন্মদিনের কেক কেটে শতাধিক মানুষকে নিয়ে নৈশ ভোজ এবং উপহার প্রদান করা হয়। সকলের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে আব্দুল মান্নান ফরাজী বলেন, আজকে আমাকে যে সম্মান দেয়া হয়েছে আমি আজীবন তা মনে রাখবো।

বাকি জীবনটা যেন সুস্থভাবে কাটাতে পারেন সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি। অনুষ্ঠানের সভাপতি গাজী মোহাম্মদ সুলতান বলেন, গত ৩৫ বছর ধরে নিষ্ঠার সাথে এই জনপদে মান্নান ফরাজী মানুষের সেবা দিয়ে গেছেন।

সেই কৃতজ্ঞতাবোধ থেকেই শিক্ষক নুরুল হক, ব্যবসায়ী মিঠু মৃধা এবং ফারুক মোল্লার উদ্যোগে সকল ব্যবসায়ীকে নিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা এবং বিদায় সংবর্ধনা করতে পেরে আমরা আনন্দিত।

তিনি বিদায়ী মন্নান ফরাজী এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য দোয়া কামনা করেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD