রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে ২ ডিসেম্বর: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ

স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে ২ ডিসেম্বর: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল বেলসপার্ক ময়দানে বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেছেন ইসলামী ও সমমনা ৮ দলের নেতৃবৃন্দ।

রোববার বিকেলে আট দলের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বেলসপার্ক মাঠে যান। তারা স্টাইজ, প্যান্ডেল, মাইক স্পট, মিডিয়া স্পট, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়ে পুঙ্খানুপঙ্খ খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হেকিম, সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগররের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে হবে স্মরণকালের বৃহৎ লোকসমাগম।

প্রত্যেক দলের কর্মী সমর্থকরাই এটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তাই মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাছাড়া এই সমাবেশ থেকে দেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিবেন নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD