রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং আমন্ত্রণ পত্র বিতরণ

কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং আমন্ত্রণ পত্র বিতরণ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর এলাকার সকল শ্রেণির ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভার আমন্ত্রণ পত্র প্রদান করেছেন কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার(২৯ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ সাক্ষাৎ এবং আমন্ত্রণ পত্র বিতরণ করা হয়।

দাওয়াত বিতরণ কার্যক্রমে অংশ নেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস, সহ সভাপতি গাজী মো.সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকির সিকদার, মাঈনুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন এবং কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

এ সময় নেতারা সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, আগামী ৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় কলাপাড়া পৌর অডিটরিয়াম হলরুমে সকল ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে পৌর বিএনপি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, সভাকে সফল করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ব্যবসায়ী সমাজের সক্রিয় অংশগ্রহণ সভাকে আরও অর্থবহ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD