সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড,বেকার ভাতা ও নারী উন্নয়নে কাজ করবে বিএনপি …..এবিএম মোশাররফ হোসেন

ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড,বেকার ভাতা ও নারী উন্নয়নে কাজ করবে বিএনপি …..এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে।

বেকার যুবককের বেকার ভাতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।

তিনি আরও বলেন, পাখা দাড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবেনা। জীবনে জিততে পারেনাই আগামীতেও জিততে পারবেনা।

শুক্রবার(২৮ নভেম্বর) দুপুর বারোটায় উপজেলার মধ্য পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সম্পাদক সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় মহিলা দলের এবং বিএনপি ও অংগ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD