সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলা অনুষ্ঠিত

‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলা অনুষ্ঠিত

Sharing is caring!

‎ ‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ ২৭ শে নভেম্বর বৃহস্পতিবার  সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীদের জন্য ইউনিসেফের  সহযোগিতায় ইএসডিও এর আয়োজনে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে যেখানে  দিনব্যপী ব্যাতিক্রমী এ মেলার আয়োজন ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।

‎ ‎চাকুরি প্রত্যাশী, প্রশিক্ষক  ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয় মেলা প্রাঙ্গন। এতে ৬৮ জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থান হয়েছে।

এছাড়াও ৮ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন। চাকরি পেয়ে বেশ আনন্দিত তারা।

জানা গেছে, ইএসডিও থেকে প্রায় ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষাণার্থী চাকুরি মেলায় নিবন্ধন করেন। ‎

‎ ইএসডিও-এএলপি প্রজেক্টের বরিশাল জেলার এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মানিক মিয়ার শুভেচ্ছা বক্তব্য  ও সঞ্চালনায় চাকুরি মেলায় প্রধান অতিথি উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল  লুসিকান্ত হাজং।

‎ ‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন নাহার মুন্নি উপ পরিচালক মহিলা ও শিশু  অধিদপ্তর, মোঃ সাহাবুদ্দীন সরদার উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, ইসমাত আরা খানম, জেলা সমাজ সেবা কর্মকর্তা, সমাজসেবা  অধিদপ্তর,আনোয়ার হোসাইন চিফ অব ফিল্ড অফিস ইউনিসেফ বরিশাল বিভাগ,এছাড়া ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীরা। বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে চাকুরি মেলায় ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‎ ‎এছাড়াও অংশগ্রহনকারিদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরীকৃত পণ্যের স্টল বসানো হয়েছে।

সেখানে ভীড় ছিলো দর্শনার্থীদের। নানা রকম বাহারি পন্য প্রদর্শন করা হয় স্টলে স্টলে। প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নারীরা।

প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা। ‎ ‎ সকালে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, জনাব লুসিকান্ত হাজং।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইএসডিও দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ প্রদান, চাকরির সংযোগ প্রদানসহ কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

এ জব ফেয়ার চাকরি প্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন। এ অনুষ্ঠানের  সার্বিক সহযোগিতায় ছিলেন  ইএসডিও এএলপি বরিশালের সকল উন্নয়ন কর্মী। ‎

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD