বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল পলিটেকনিক শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

বরিশাল পলিটেকনিক শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

Sharing is caring!

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা মূল বেতনের ১০০ শতাংশ হারে পর্যায়ক্রমে উন্নীতকরণের লক্ষ্যে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছেন ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে কর্মবিরতি পালন কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দ্বিতীয় শিফটের ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও অদ্যাবধি সম্মানজনক কোনো সমাধান হয়নি। ২০১৮ সালের জুন অবদি ভাতা পেলেও জুলাইয়ের ১৮ তারিখ থেকে আমরা দ্বিতীয় শিফটের ভাতা পাচ্ছি না। আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ হারে চলমান দ্বিতীয় শিফট ভাতা চালু এবং অনতিবিলম্বে দ্বিতীয় শিফটে সম্মানী ভাতা মূল বেতনের ১০০ শতাংশ হারে পর্যায়ক্রমে উন্নীতকরণ করতে হবে।

‘এ লক্ষ্যেই আজ আমরা সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সব শিক্ষক ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মবিরতি চালিয়ে যাব।’

বক্তারা আরও বলেন, চলমান এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত দ্বিতীয় শিফটের সব ধরনের ক্লাস, রুটিন তৈরিসহ অন্যান্য অফিস কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে ব্যানারসহ ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান করবে। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ) বরিশাল শাখার সভাপতি মো. ইউসুফ আলী, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) বরিশাল শাখার সভাপতি মো. রেজাউল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারী সমিতি (বাকাশিঅকস) বরিশাল শাখার সাধারণ সম্পাদক মিসবাহুল কামাল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD