বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা

জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের চর রায় সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিগত ২৫ বছরেও সংস্কার না হওয়ায় এখন মৃত্যু পরিণত হয়েছে। জরাজীর্ণ ভবনের নিচে প্রতিদিন প্রাণভয়ে ক্লাস করছে ১৯২ কোমলমতি শিক্ষার্থী।

উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২৩০ নং চর রায়ে সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে এবং ২০০০ সালে নির্মিত হয় চার কক্ষের একতলা ভবন।

দীর্ঘ দুই যুগে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ না থাকায় ভবনের অবস্থা নাজুক হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভবনের দেয়ালজুড়ে বিস্তীর্ণ ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়ছে টুকরো টুকরো করে, বিভিন্ন স্থানে বেরিয়ে এসেছে মরিচাধরা রড।

সামান্য নড়াচড়ায় পুরো ভবন দুলে ওঠে, শ্রেণিকক্ষের দরজায় ধাক্কা লাগলেই দোদুল্যমান হয়। বর্ষায় ছাদ চুয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়, হাঁটু থেকে কোমরসমান পানি জমে বিদ্যালয় মাঠেও চলাচল করা যায় না।

শিক্ষার্থী সাইমুন ও লামিম জানায়, আমরা সবসময় ভয় পাই, কখন ছাদের প্লাস্টার মাথায় পড়ে যায়। সহকারী শিক্ষক রিফাত মীন বলেন, দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদ চুইয়ে পানি পড়ে। শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কের মধ্যেই ক্লাস নিতে হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জানান, বর্ষাকালে ক্লাসরুমে পানি জমে গেলে পাঠদান প্রায় অচল হয়ে পড়ে। অভিভাবকদের ভাষায়, সন্তানদের এমন ঝুঁকিপূর্ণ ভবনে পাঠানো মানেই প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে স্কুলে পাঠানো।

তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা। প্রধান শিক্ষিকা কলি আক্তার বলেন, বিদ্যালয়ের নাজুক অবস্থা সম্পর্কে ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। বড় ধরনের মেরামতের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কালাম হোসেন জানান, বিদ্যালয়ের জন্য নতুন ভবনের প্রস্তাব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি আগামী মার্চ বা এপ্রিল মাসেই নতুন ভবনের কাজ শুরু হবে।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD