বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জালাল।

সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত নিয়োগপত্র জারি করা হয়।

অ্যাডভোকেট এস. এম. জালাল পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাঁদপাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা আলহাজ্জ এ. এম. মহিউদ্দিন এলাকার একজন সম্মানিত সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০১৩ সালের ১৯ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে আইন পেশায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক পুনর্বাসন ও ত্রাণ বিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাউফলের সন্তান হিসেবে এস. এম. জালালের এ অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় আইনজীবী ও শুভানুধ্যায়ীরা তাঁর সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও উচ্চ পদে উন্নীত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD