বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন

বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল মহানগর শ্রমিকদলের বিপ্লবী আহবায়ক জুলাই যোদ্ধা শ্রম আদালতের অন্যতম সদস্য মোঃ ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ সোমবার সকালে বি আই ডাব্লিউ টি এ বরিশাল নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী , বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার এবং বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন ।

মোঃ ইব্রাহিম হামিদ মাছুম কে সভাপতি , মোঃ জাকির কে সহ সভাপতি , মোঃ জসিম ফকির কে সাধারণ সম্পাদক , খাজা মোঃ তৈয়ব কে সহ সাধারণ সম্পাদক , মোঃ দুলাল হাওলাদার কে সাংগঠনিক সম্পাদক , মোঃ আসিফ কে অর্থ সম্পাদক , মোঃ আনিচ হাওলাদার কে দপ্তর সম্পাদক , মোঃ হাসান কে প্রচার সম্পাদক এবং মোঃ সাহিনকে শ্রম কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে আঞ্চলিক শ্রম দপ্তর আমানতগঞ্জ বরিশাল কর্তৃক লিখিতভাবে এই কমিটির অনুমোদন দেয়া হয় ।

অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রমিকদলের নেতৃবৃন্দ কে উদ্দেশ্য করে শ্রমিকবান্ধব জননেতা ফয়েজ খান বলেন , স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ মোতাবেক ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে ।

আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের মধ্যে কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ দখলবাজ চাঁদাবাজ ভূমিদস্যু নেই । আপনারাই তৃণমূল শ্রমিকদলের প্রধান চালিকাশক্তি ।

আল্লহর অশেষ রহমতে বিএনপি রাস্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে অসহায় মেহনতী শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে সাথে নিয়ে কাজ করবো ।

আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে দলের জন্য কাজ করে যান । কোন প্রকার ভেদাভেদ যেন আমাদের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্যের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে না পারে সেই ব্যাপারে সর্বদা চোখ কান খোলা রাখবেন ।

যেকোন পরিস্থিতি মোকাবেলায় সবসময়ই আমাকে আপনাদের পাশে পাবেন । আমি আপনাদের খেদমাতের মাধ্যমে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে চাই । ইনশা আল্লহ আমাদের কাঙ্ক্ষিত বিজয় সুনিশ্চিত ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD