বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন

ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “ভোট দিয়ে যদি বেহেশতের টিকিট পাওয়া যায়, তবে আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই”।

কলাপাড়ায় আমার নির্বাচনী আসনে আসলে কেবল শুনতে পাই পাখা মার্কায়, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে।

এসব কথা যাঁরা বলে তাঁরা অসত্য বলে এবং ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চায়।

বেহেশতে যাওয়ার এমন আশ্বাস দিয়ে বিশেষ রাজনৈতিক দল জনগণকে শুধুই ধোকা দিচ্ছেন।

আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ সকল জাতিসত্ত্বাকে নিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবেনা।

এ কারণে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সকল দলের অংশগ্রহনে একটি পার্লামেন্ট গঠিত হবে।’

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রবিবার(০২ নভেম্বর) শেষ বিকেলে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান হাওলাদার এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং তারেক আমান সুমনসহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ‘গত ১৭ বছর আন্দোলন করতে গিয়ে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে।

বিএনপি নেতা-কর্মীদের নামে ৬০ লক্ষ মামলা হয়েছে।’ এসময় যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, ‘এ দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন করার কারণে শেখ হাসিনা ফ্যাসিষ্ট হয়েছিলেন।

সে জন্য গনআন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের মত যাতে পালিয়ে যেতে না হয় সে জন্য বিএনপি নেতা-কর্মীদের সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে।

আমরা জনমানুষের জন্য ভালো কাজগুলো করে জনমানুষের মন জয় করে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই।

আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,আওয়ামী লীগের যাঁরা অন্যায় করেনি তাঁদের কথা উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়ার যেসব আওয়ামী লীগ নেতা নির্দোষ, তাঁদের ওপর কোনোভাবেই জুলুম করা যাবেনা।

তাঁরা যেন নিরাপদে বসবাস করতে পারে সে জন্য বিএনপির এ কেন্দ্রীয় নেতা বিএনপি সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এর আগে উপজেলার সকল ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

বিকেল ০৪ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD