বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
মহিপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন

মহিপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন সিফা নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী।

বুধবার সকালে পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের দুলাল গাজীর ছেলে কবির গাজী প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে রাজশাহীর বাসিন্দা সিফা নামের ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

পরবর্তীতে শরীয়ত মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন কবির। পরে স্বামীর খোঁজে সিফা ডালবুগঞ্জে আসেন।

এ খবর ছড়িয়ে পড়লে কবিরের পরিবার বাড়িতে তালা দিয়ে লাপাত্তা হয়ে যায়। অনাগত সন্তান ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে এখন সেই বাড়িতেই অনশন করছেন সিফা।

সিফা অভিযোগ করেন, বিয়ের পর বিদেশে যাওয়ার কথা বলে কবির আমার কাছ থেকে কয়েক দফায় ৪ লাখ ১০ হাজার টাকা নিয়েছে।

এখন আমাকে ডিভোর্স দিয়ে সম্পর্ক অস্বীকার করছে। এমনকি আমার ছবি এডিট করে অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য সোহেল হাওলাদার বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম।

ছেলেপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকেছিলাম, কিন্তু তারা আসেনি। মেয়েটি এখন খুব কষ্টে আছে।

রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের জানান, মেয়েটার সঙ্গে বড় অন্যায় হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এভাবে কাউকে পরিত্যাগ করা অমানবিক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গৃহবধূ বলেন, আমরা দেখেছি মেয়েটা কয়েকদিন ধরে বাড়ির সামনে বসে আছে।

কেউ তার খবর নিচ্ছেনা। শ্বশুর বাড়ির লোকজন ঘর তালা দিয়ে পালিয়ে রয়েছে।এটা খুবই লজ্জার বিষয়। এ বিষয়ে অভিযুক্ত কবির গাজীর মুঠোফোন একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া গেছে, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কবির গাজীর বাবা দুলাল গাজী মুঠোফোনে বলেন, আমরা পারসোনাল কাজে বাড়ি থেকে দূরে আছি, ছেলে বিয়ে করছে আমাদের না জানিয়ে।

মেয়ে এখানে আসছে তাও আমাদের সাথে যোগাযোগ করে আসে নাই। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD