বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বাউফলে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

বাউফলে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি দখলের অভিযোগ করে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ৯নং নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং–৩২১ পিডি) এর মানববন্ধম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের সামনে ঐ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার তার লোকজন নিয়ে সমবায়ের মালিকানাধীন জমি দখল করেছেন।

এতে করে সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করতে পারছেন না। সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম বলেন,“তসলিম তালুকদার ও তার অনুসারীরা আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।

আমরা চাষ করতে গেলে বাধা দেয় এবং হামলার চেষ্টা করে। অথচ সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, রুহুল আমিন নামের এক ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি চাষাবাদ করছেন।

প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন,“সুপ্রিম কোর্টের রায়ের পর ওই জমির আগের বন্দোবস্ত বাতিল হয়ে গেছে। এখন প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই।

তারপরও একটি চক্র ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”তিনি আরও অভিযোগ করেন, গতকাল (২৫ অক্টোবর) কেশবপুরে তাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করা হয়।

যেখানে আমাদের লোকজনের একাধিক টাচ মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং প্রায় ২০ থেকে২৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা তসলিম তালুকদার বলেন,“সব অভিযোগই মিথ্যা, ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষ মহল এ ধরনের নাটক সাজিয়েছে। আমি ঢাকায় অবস্থান করছি, কোনো জমি দখল বা বেআইনি কাজে জড়িত নই।”তিনি আরও বলেন, “আমার নামে কেউ বেআইনি কাজ করলে তার দায়ভার তাকেই নিতে হবে।

প্রশাসন চাইলে বিষয়টি তদন্ত করে দেখতে পারে।” এদিকে, অভিযুক্ত আরেক রহমান ও রুহুল রাড়ী বলেন, “আমি কেশবপুর বা নাজিরপুরের কোনো জমি সংক্রান্ত বিষয়ে কখনও যাইনি।

আমি যদি সত্যিই কোনো সরকারি কর্মকর্তা বা ইউএনওর স্বাক্ষর জাল করতাম, প্রশাসন এতদিনে ব্যবস্থা নিত।” এ বিষয়ে বাউফল উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD