রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ) হিসেবে সম্মাননা পেয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

শুক্রবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মিঠু’কে এ সম্মাননা দেয়া হয়।

সাংবাদিকতায় অনন্য ভ‚মিকা ও সংবাদ পরিবেশনে দক্ষতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
এ সময় দৈনিক বাংলাদেশ বাণী’র প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব সভাপতি
অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সম্পাদক আযাদ আলাউদ্দিন, প্রকাশক অ্যাড. শাহে
আলম এবং বার্তা প্রধানসহ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল উপজেলা
প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এ সম্মাননার জন্য দৈনিক বাংলাদেশ বাণী পরিবার,
বরিশাল প্রেসক্লাব ও সকল পাঠকপ্রিয়দের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ
জানিয়েছেন।

তিনি বলেন, “এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সত্য ও ইতিবাচক
সাংবাদিকতায় নিজেকে আরও নিবেদিত রাখতে চাই।”

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD