বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০

মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ থেকে এ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন অসুস্থ হয়েছে।

বুধবার দিবাগত রাত দুইটায় এ দুর্ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানার মৎস্য বন্দর মহিপুরে রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়।

এতে মুহুর্তেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পরে এবং বরফ কলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে বরফকলের মধ্যে থাকা গুরুতর অসুস্থ ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস মারত্মক ঝুঁকিপূর্ন গ্যাস।

এ গ্যাস ছড়িয়ে পরার পর আমরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।

গাজী আইস প্ল্যান্টের মালিক গাজী মো.মজনু বলেন, এটা একটি দূর্ঘটনা। রাত ২ টার দিকে পাইপ লিক হয়ে গ্যাস বের হয়েছে। কিভাবে লিক হল আল্লাহই ভালো জানে।

সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।তবে আমাদের সকলকে আরো সতর্ক থাকতে হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD