সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তরের অধীন আঞ্চলিক শ্রম দপ্তর আমানতগঞ্জ বরিশাল লিখিত আকারে বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা ৮২৪ এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রদান করেছেন ।

প্রার্থীতা প্রত্যাহারের দিন প্রতিটি পদে একের অধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট দপ্তরের নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে ১৭ জন ব্যক্তি এবং পদধারীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় ৷

উল্লেখিত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দকে আইন বিধি এবং ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয় ।

বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা ৮২৪ এর নতুন সভাপতি হিসেবে মোঃ সাইদুর রহমান চুন্নু মৃধা , সহ সভাপতি মোঃ জয়নাল আবেদিন খাঁন বাচ্চু , সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম আলতাফ , সহ সভাপতি মোঃ তুহিন , সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা খান , সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার , সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর , সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান ফারুক , কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল ,

প্রচার সম্পাদক মোঃ নুরে আলম নুরু , দপ্তর সম্পাদক মোঃ ছাদেক , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির হাওলাদার , সমাজকল্যাণ সম্পাদক মোঃ বাবুল ফরাজী , লাইন সম্পাদক মোঃ আব্দুর রহমান ,

লাইন সম্পাদক মোঃ হাবিব শিকদার , কার্যনির্বাহী সদস্য মোঃ মিলন ফকির নির্বাচিত হয়েছেন । স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের স্নেহধন্য এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রভাবশালী উপদেষ্টা এবং বিশ্বস্ত সিপাহসালার জিয়া পরিবারের ভ্যানগার্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আস্থাভাজন বরিশাল সদর আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সাংসদ জাতীয় সংসদের সাবেক হুইপ বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বরিশাল মহানগর

বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শ্রমিকবান্ধব জননেতা আলহাজ্ব এ্যাড মজিবুর রহমান সরোয়ারের সার্বিক দিক নির্দেশনায় অসহায় বঞ্চিত অবহেলিত ট্রাক শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেকোন আর্থিক এবং সামাজিক সমস্যা নিরসনে বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বুধবার সকালে ইউনিয়ন কার্যালয়ে ফটোসেশন অংশ নেন ।

বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন কে একটি শক্তিশালী আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে পিছিয়ে পড়া শ্রমিকদের নিয়মিত খোঁজ খবর নেয়ার মাধ্যমে সংগঠনের সকল কর্মসূচীতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে ট্রেড ইউনিয়ন হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহবান জানান নবনির্বাচিত কমিটির সংগ্রামী সভাপতি মোঃ সাইদুর রহমান চুন্ন মৃধা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD