বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
‘শীগ্রই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’ বিচারপতি জেবিএম হাসান

‘শীগ্রই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’ বিচারপতি জেবিএম হাসান

Oplus_131072

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :

মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, ‘ পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত একটি গুরুত্বপূর্ণ আদালত।

এখানে সিভিল কোর্টে ৫৬০০ মামলা ও ম্যাজিষ্ট্রেসিতে ২১০০ মামলা বিচারাধীন রয়েছে। এখানে রয়েছে সমুদ্র বন্দর, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম।

তাই শীগ্রই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে।’ শনিবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ’র  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,  ‘এ আদালতকে দেশের অন্য চৌকি আদালতের সাথে তুলনা না করে বিশেষ নজর দিতে হবে।

সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সমূহ চালাতে গেলে এখানে যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।’ বিচারপতি জেবিএম হাসান বলেন, ‘ আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে।’

এর আগে বিচারপতি জেবিএম হাসান শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন শেষে কলাপাড়া বার ভবনে এলে জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে তিনি বার ভবনে আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ,  কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ।

এ সময় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, পটুয়াখালী যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান সহ কলাপাড়া চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা উপস্থিত ছিলেন ।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া, পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD