সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

নারীপক্ষ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং নারীপক্ষর প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরীন পারভিন হক।

বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বরিশাল মোঃ ইকবাল হাসান, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নী, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল প্রিন্স বাইউদ্দিন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে অতিথিরা তরুণ প্রজন্মের সফলতার গল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।

নারীপক্ষ জানিয়েছে, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

বরিশালে এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে বরিশাল মহিলা কল্যাণ সংস্থা (বিএমকেএস)
সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা তাদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারীপক্ষ ২০১৭ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করা এবং সমাজে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD