রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার

তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

শারীরিক ভাবে ভীষণ অসুস্থ শয্যাশায়ী মুমূর্ষু বরিশাল মহানগর শ্রমিক দলের ১নং যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ মোঃ শাহজাদা খন্দকারের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জুলাই যোদ্ধা জিয়া উদ্দিন সিকদার জিয়া ।

সোমবার সকালে সাবেক জনপ্রিয় কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান , বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি ফারজানা তিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে পলাশপুর আব্দুল কারীম আইডিয়াল কলেজ সংলগ্ন শাহজাদা খন্দকারের বাসভবনে স্ব শরীরে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক আগামী দিনে বাংলাদেশের রাস্ট্র নায়ক রাস্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচীর প্রবক্তা তারেক রহমানের সালাম পৌঁছে দেন ।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত শাহজাদা খন্দকারের পরিপূর্ণ সুস্থতার জন্য তাকে রাজধানী ঢাকায় প্রেরণ সহ যাবতীয় সুচিকিৎসার ব্যয়ভার মেটানোর ব্যাপারে তার পরিবারের অসহায় সদস্যদের আশ্বস্ত করেন তিনি ।

এ সময় স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের ১৯ দফা কর্মসূচীর আদর্শ বুকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের সুখ দুঃখের অংশীদার হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন পতিত স্বৈরাচার ফিরআউন নমরূদের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর পতনের আন্দোলনে রাজপথের সম্মুখ সারির লড়াকু সৈনিক জিয়া উদ্দিন সিকদার জিয়া ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD