বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক

বাউফলে ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান, চালক আটক

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঘাতক ট্রলি আবারও কেড়ে নিলো সজল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তির তাজা প্রান।

জানা যায় বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মদনপুরা ইউনিয়নের গাজী বাড়ীর সামনের রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক ও কনকদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, দুপুরের দিকে সজল মোটরসাইকেলে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রলি তার মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সজল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সজল মারা যান।

তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছিল। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এছাড়া ট্রলি চালক শাকিবকে আটক করে থানায় নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও বেপরোয়া ট্রলি চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত ট্রলি চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD