বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম \ গ্রেফতার ২

কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম \ গ্রেফতার ২

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল কর্মী সোহেল তালুকদারকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাদুরতলী এলাকায় বখাটে অটো বাইক চুরি চক্রের হোতা হাসানের নেতৃত্বে সোহেল তালুকদারের ওপর সশস্ত্র এই হামলা চালানো হয়।

সোহেল তালুকদারের গলার বাম পাশে ও বাম হাতের কনুই বরাবর কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সোহেল জানান, তার এক নিকট আত্মীয়ের একটি অটোবাইক চুরির ঘটনা জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে হাসান তার সহযোগিদের নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে।

হত্যার উদ্যেশ্যে তাকে কোপানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক মূল অভিযুক্ত হাসান ও এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করেছে।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ঘটনার পরে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা স্থানীয় গডফাদারদের শেল্টারে কলাপাড়া পৌরশহরসহ বাদুরতলী ও বালিয়াতলী সড়কের বিভিন্ন পয়েন্টে মাদক চোরাচালানিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD