বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুজবে বিভ্রান্ত না হতে বিসিসি মেয়রের আহ্বান

গুজবে বিভ্রান্ত না হতে বিসিসি মেয়রের আহ্বান

Sharing is caring!

গুজবে বিভ্রান্ত হয়ে অথবা গুজব ছড়িয়ে ‘ছেলেধরা’ সন্দেহে কাউকে কিছু করে আইন নিজের হাতে তুলে না নিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে এক বার্তায় তিনি বলেন, ‘যদি ছেলেধরা হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিন।

মেয়র বলেন, কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি পুরোপুরি মিথ্যা ও গুজব। একটি মহল দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য এ ধরনের গুজব রটিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, যা গুরুতর অপরাধ। অনেকে না বুঝেই এটি ফেসবুকে শেয়ার করে অপরাধের অংশীদার হচ্ছেন। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। যারা এ বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসন তৎপর রয়েছে। 

কোথাও এ সংক্রান্ত কোনো খবর জানলে ৯৯৯-নম্বরে অথবা বরিশাল সিটি করপোরেশনের ০৪৩১-২১৭৫৮১৮ নম্বরে ফোন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এদিকে গুজব ও গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যা বন্ধে এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলাজুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করার কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD