সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কে, জানা যাবে আজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কে, জানা যাবে আজ

Sharing is caring!

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে কোনো চুক্তি করতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। এরপরই দীর্ঘ প্রক্রিয়ার পর পরবর্তী নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ব্রিটেন। আজ মঙ্গলবার জানা যাবে নতুন প্রধানমন্ত্রীর নাম। বুধবার থেকে দায়িত্ব নেবেন তিনি।

এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতার পর সোমবার লন্ডনের সাবেক মেয়র, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের তৃণমূল পর্যায়ের এক লাখ ৬০ হাজার ভোটার পোস্টাল ভোটার ভোট দেন। এই ভোটের মাধ্যমে কনজার্ভেটিভ দলের পরবর্তী প্রধান বাছাই হবে। যিনি দলীয় প্রধান নির্বাচিত হবেন তিনিই হবেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী যেই হোন না কেন তাকে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। যে ব্রেক্সিটের কারণে দুই জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই চুক্তি এত সহজে করতে সক্ষম হবেন না নতুন প্রধানমন্ত্রী।

এর আগে সোমবারের ভোটকে কেন্দ্র করে প্রচারণা চালান দুই প্রার্থী। এতে নানা বিষয় উঠে এসেছে। উঠে এসেছে বরিস জনসনের নতুন প্রেমের কাহিনী। তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তিনি বলেছেন, বরিস জনসন ব্রেক্সিট নিয়ে যে কৌশল অবলম্বন করেন, তার সঙ্গে কখনোই একমত হতে পারবেন না। ওদিকে পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকায় জেরেমি হান্টকে ইরানের হাতে রয়েছে আটক বৃটিশ ট্যাংকারের বিষয়টির নিষ্পত্তি।

প্রধানমন্ত্রী হিসেবে শেষ কর্মকাণ্ড হিসেবে সোমবার বৃটেনের কোবরা ইমার্জেন্সি কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন টেরিজা মে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD