বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জুয়েলার্স দোকা‌নের ম্যান‌জারকে কুপিয়ে জখম

বরিশালে জুয়েলার্স দোকা‌নের ম্যান‌জারকে কুপিয়ে জখম

Sharing is caring!

বরিশালে এক জুয়েলারি দোকা‌নের ম্যা‌নেজার‌কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় অশোক চন্দ্র কর (৪৭) নামের ওই  ব্য‌ক্তিকে উদ্ধার করে রা‌তেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরের নতুন বাজার পোস্ট অফিস গলির বাসিন্দা খিতিশ চন্দ্র কর এর ছেলে ও শহরের গির্জা মহল্লার নকশি জুয়েলার্সের ম্যানেজার। এদিকে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা সহ থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। আহত অশোক চন্দ্র কর জানান, ডায়াবেটিস এর রোগী হওয়ায় প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) হাটতে যান তিনি। হাটা শেষ করে উদ্যানের ডিসি লেকের পাড় সংলগ্ন বিশ্রামাগারে শরীর চর্চা করছিলেন। এসময় অজ্ঞাত পরিচয়ে ৩/৪ জন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে দ্রুত ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। অশোক চন্দ্র কর এর ডান হাত ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD