বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত

কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৫ সাল থেকে ২০২৪ ইং সনের এসএসসি ব্যাচ ভিক্তিক বন্ধুদের সমন্বয়ে ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

“এসো মিলি প্রানের বন্ধনে” স্লোগানকে সামনে রেখে শনিবার(২৯ মার্চ) বিকেল পাঁচটায় বিদ্যালয় চত্বরে ৩৪টি ব্যাচের সাড়ে পাঁচশত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের প্রস্তাবনা এবং অনুভূতি প্রকাশ করেন। এ সময় ড্রোন ক্যামেরার মাধ্যমে পাখির চোখে প্রিয় বিদ্যালয়ের ছবি ধারণ এবং এর অংশিদার হতে পেরে সকলের চোখমুখেই আনন্দ অনুভব করা যায়।

কেউবা আবার স্ব-স্ব ব্যাচের বন্ধুদের সাথে সেলফি তুলে ব্যাস্ত সময় পার করেন। এ যেন এক আনন্দের মহোৎসবে পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।
২০২০ সনের প্রাক্তন শিক্ষার্থী রেদোয়ান আহমেদ বলেন, আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ ৮৬ জন রেজিষ্ট্রেশন করেছে। এত বড় আয়োজনে সর্বোচ্চ উপস্থিতির ব্যাচ হিসেবে অনেক আনন্দ অনুভব করছি।

হাইস্কুলিয়ান ইফতার-২০২৫ এর উদ্যোক্তা ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি বলেন, ৪র্থ বারের মতো ৩৪টি ব্যাচের উপস্থিতিতে আয়োজন হয়েছে এবার।

প্রথমবার থেকেই আমি আয়োজকদের সাথে একজন উদ্যোক্তা হিসেবে আছি। আমরা আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হিসেবে প্রতিবছরের ২৮ রমজানেই এ আয়োজন করে আসছি যা ভবিষ্যতেও করতে চাই।

১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, একটি বিদ্যালয়কে কেন্দ্র করে এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠান উপহার দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, আশা করছি আগামী দিনগুলোতেও এটা যেন অব্যাহত থাকে। এ সময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কলাপাড়াবাসীর মঙ্গল ও কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কাজী স্বরাজ।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৯/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD