সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত

বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বালুমহালের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের ১১ নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র।

(২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা গেছে, পদ স্থগিত হওয়া নেতাদের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ি, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবদল কর্মী নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, আলেকান্দা খান সড়ক এলাকার বেলায়েত, বরিশাল সদরের ইছাকাঠি এলাকার রুবেল ও গণপাড়া এলাকার জাহিদ।

এদিকে একইদিন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব মো. কামরুল আহসানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সদস্য পদ স্থগিতের ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, সেনা সদস্যকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলায় বহিষ্কৃতরা সবাই নামাধারী আসামি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD