শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
রমজান মৃধা (৩০) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রমজান মৃধা (৩০) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে রিকশা চালক রমজান মৃধা (৩০) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

এরআগে সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার বাসিন্দা মালেক (৪৫) ও তার ছোট ভাই কাদের (৪০)।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রিকশাচালক রমজান মৃধা বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার বাসিন্দা।

তাকে গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে স্থানীয় মামুন নামে এক ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যায়।

এরপর থেকে রমজানের সঙ্গে তার স্বজনদের কারো কোনো যোগাযোগ হয়নি।

দুইদিন অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায় রমজানের স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।

এদিকে ১ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে কাউনিয়া থানাধীন পলাশপুর ৭ নং গুচ্ছগ্রামে ডোবার মধ্যে একজন ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহটিকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অপরদিকে উদ্ধার হওয়া মরদহটি মো. রমজান মৃধার বলে পরিবার শনাক্ত করে, পাশাপাশি এ ঘটনায় ৩ অক্টোবর রমজানের মা বেবী বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার তদন্তকারী পুলিশের কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেপ্তার মালেক ও কাদেরের হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং তাদের গ্রেপ্তারের জন্য অধিনায়ক র‌্যাব-৮ এর কাছে অভিযোপত্র পাঠায়।

যার ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর সদর কোম্পানি ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃ্দ্ধি করে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা  থেকে মালেক ও কাদেরকে গ্রেপ্তার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল নিশাত জানান, র‌্যাবের সহযোগিতায় রমজান মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

ওসি বলেন, এ নিয়ে এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হলো।  আর সর্বশেষ দুইজনের মধ্যে মালেক এজাহারভুক্ত আসামি, তবে রমজান হত্যার ঘটনার পর মালেক ও তার ভাই কাদের তাদের গোটা পরিবার নিয়ে পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD