মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুররের ঘটনায় ৪ দিনের রিমান্ড

শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুররের ঘটনায় ৪ দিনের রিমান্ড

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আজ রোববার বিকেল চারটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন। এছাড়াও আরো দুটি পৃথক মামলায় তাকে (শোন এ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উক্ত দুটি মামলায় আজ মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেয়া হয়েছে।
আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী তারিখে তারা জামিনের আবেদন করা হবে বলে জানান তিনি। ।
গত ২৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD