সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাবেক শ্রমিকদল নেতার কবর জিয়ারত

সাবেক শ্রমিকদল নেতার কবর জিয়ারত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিনের নেতৃত্বে বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান , সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী ,  সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

মুসলীম গোরস্থানে শায়িত শ্রমিক নেতা বশির আহমেদের রূহের মাগফিরাতের জন্য তার কবর জিয়ারত করা হয় ।  এ সময় বশির আহমেদের পরিবারের সদস্যবৃন্দ মুনাজাতে অংশগ্রহণ করেন ।

এর আগে শুক্রবার সকালে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের কর্মী সভা উপলক্ষে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন ।

ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে তাদের কে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান ।  দলের সাংগঠনিক কাঠামো মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে এবং আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশে খেটে খাওয়া মেহনতী মজদুর শ্রমিকদের নায্য অধিকার আদায়ের নিরন্তর আন্দোলন কে বেগবান করার লক্ষ্যে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ২ রা নভেম্বর রোজ শনিবার সদর রোড টাউন হল মিলনায়তনে কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদক কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

বিগত ১৭ বছরের জুলুম নির্যাতনে নিষ্পেষিত এবং গায়েবী বানোয়াট মিথ্যা মামলায় জর্জরিত গরীব অসহায় শ্রমিকদের দুর্দশা লাঘবে এই কর্মীসভা ফিনিক্স পাখির ন্যায় কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বৃহত্তর বরিশাল অঞ্চলের শ্রমিক জনতার আশ্রয়স্থল ফয়েজ খান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD