সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ

চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বি এন পির এ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ; সন্ত্রাসী , চাঁদাবাজী , দখলবাজীর দিন শেষ ।  আগামী দিনে ফ্যাসিবাদমুক্ত বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতিবাজ , চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ উপজেলার ২ নং লতা ইউনিয়ন বি এন পি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ ও মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় ।

মেহেন্দীগঞ্জ উপজেলার ২ নং লতা ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম টাজেন খানের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা মেহেন্দীগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সাংসদ বি এন পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ।

তিনি বলেন ,  পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর বরিশাল জেলার অন্তর্গত অতি গুরুত্বপূর্ণ নদীবেষ্টিত ইউনিয়ন মেহেন্দীগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল মাছঘাট ,  খেয়াঘাট , লঞ্চঘাট সহ বাজার সমূহের ইজারা জোরপূর্বক পেশীশক্তির মাধ্যমে দখল করে নেয়া হয়েছে ।  পাশাপাশি উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন নদী তীর রক্ষাকারী ব্লক স্থাপনের কাজ সংশ্লিষ্ট ঠিকাদার কে হুমকি ধামকি প্রদানের মাধ্যমে সন্ত্রাসী স্টাইলে বাগিয়ে নেয়া হয় ।

এই ধরণের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড প্রতিরোধে জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক কে সর্বদা সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান তিনি ।  মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বি এন পির সাবেক সভাপতি এবং পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু , ভাষানচর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী বাবলু , বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন , মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আজিজ , যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন শিমুল , মামুন হাওলাদার , মাসুদ তালুকদার ,  সালাউদ্দিন সজল ।

২ নং লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়া তালুকদার , সাধারণ সম্পাদক ফরিদ মৃধা , সাংগঠনিক সম্পাদক আবুল বাশার হাওলাদার । এছাড়াও ইউনিয়ন বি এন পি ,  ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল , শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ ফজলু খান , মামুন রাঢ়ী , পাবেল খান , আল আমিন , রাসেল , জাহাঙ্গীর , রিয়াজ খান , আজম মাঝি প্রমুখ প্রতিবাদ সমাবেশে অংশ নেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD