সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জিয়া শিশু কিশোর মেলার মতবিনিময় সভা

জিয়া শিশু কিশোর মেলার মতবিনিময় সভা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আজকের শিশু আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দেশের সকল শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জিয়া শিশু কিশোর মেলা নামক শিশু বান্ধব সংগঠন ।

এরই ধারাবাহিকতায় বরিশালের সর্বস্তরের শিশুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে জিয়া শিশু কিশোর মেলা সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মীর আদনান আহমেদ তুহিন , বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ টি এম মোস্তাফিজুর রহমান সহ বরিশাল জেলা ও মহানগর জিয়া শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।

শিশুদের নিয়ে বি এন পির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের চিন্তাধারা , নতুন কুড়ির মত ডায়নামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সৃষ্টির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্লাটফর্ম তৈরী করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গণে দেশের সুনাম অর্জন করা সহ ছিন্নমূল পথ শিশুদের সার্বিক অবস্থা পরিবর্তনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপ সমূহ আলোচনায় তুলে ধরা হয় ।

এ সময় বরিশাল জেলা জিয়া শিশু কিশোর মেলার সভাপতি আহাম্মাদুল কবির বিপ্লব মোল্লা , সাধারণ সম্পাদক কামরুন নাহার কলি , সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার সহ মহানগর শাখার সভাপতি মীর আশিক আহমেদ শাহিন , সহ সভাপতি মোঃ ফেরদৌস আহমেদ , ১ নং সদস্য মোঃ মানিক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ।

আগামী দিনে ক্ষমতার পালাবদলের চ্যালেঞ্জ মোকবেলায় স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মানে শিশুদের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের চিন্তাধারা উপস্থাপনের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD