সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে

কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) :

কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগে দ্বায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র আঃ বারেক মোল্লা সহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়।

জানাগেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও নাশকতার অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ: বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি সহ ৫৮ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা শতাধিক আসামী দিয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে।

এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ অনেকেই জামিনে রয়েছে। আসামীরা সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে।

এর আগে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামীদের যাতে জামিন না দেয়া হয় এজন্য আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২১/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD