সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দলীয় নেতাকর্মীদের সাথে ভূল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে মহিপুর থানা শ্রমিক দল সভাপতির সংবাদ সম্মেলন

দলীয় নেতাকর্মীদের সাথে ভূল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে মহিপুর থানা শ্রমিক দল সভাপতির সংবাদ সম্মেলন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

দলীয় কোন্দলের জেরে পটুয়াখালীর মহিপুর থানা শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে দখল ও চাঁদা দাবীর অভিযোগে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যা আদৌ সত্য নয়।

একটি মহল সম্মানহানি করতে গণমাধ্যম কর্মীদের ভূল তথ্য সরবারাহ করে স্বার্থ হাসিলের অপপ্রয়াস চালায়। যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

এ নিয়ে দলীয় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে কুয়াকাটা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করেছে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিতি ছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিন্টু ভদ্র বলেন, গত বৃহস্পতিবার আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে।

যা মূলতঃ ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারাও জানতো না কি কারনে তারা মিছিল করেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। পরে মহিপুর থানা বিএনপির  সভাপতি সভাপতি জলির হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী বসে মিমাংসা করে দিয়েছেন।

বর্তমানে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই বলে দাবি করেন তিনি। এসময় মহিপুর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয় মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ জানান, শ্রমিক দলের সভাপতির সাথে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীদের সাথে সামান্য ভূল বোঝাবুঝি হয়েছিল।

যা আমরা মহিপুর থানা বিএনপি বসে সমাধান করে দিয়েছি।প্রসঙ্গত: মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের বহিষ্কারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে একাংশের নেতাকর্মিরা।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৫/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD