বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌রিশালে দ্বিতীয় দি‌নের ম‌তো নার্সিং ক‌লে‌জে বি‌ক্ষোভ

ব‌রিশালে দ্বিতীয় দি‌নের ম‌তো নার্সিং ক‌লে‌জে বি‌ক্ষোভ

Sharing is caring!

ক্রইমসিন২৪ : দ্বিতীয় দিনের মত ক্লাশ-পরীক্ষা বর্জন করে চার দফা দাবীতে আন্দোলন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

রোববার (০৭ জুলাই) সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা নার্সিং পেশায় সতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস “বিসিএস সেবা” চালুর দাবী জানান।

আন্দোলনকারীরা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সাথে অসঙ্গতিপূর্ন দাবী করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবী জানান হয়।

একই সাথে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরন করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবী জানান বিক্ষোভকারীরা।

দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।  বরিশাল নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪’শ শিক্ষার্থী পড়াশুনা করছেন।

এ‌দি‌কে সারাদেশে ১২টি সরকারী নার্সিং কলেজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেসিক গ্রাজ্যুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন এর কমিটি রয়েছে ৭টি কলেজে।

একারণে ঢাকা,বরিশাল,চট্টগ্রাম,রাজশাহী,সিলেট,রংপুর ও ময়মনসিংহে গত দুদিন যাবত আন্দালন চলছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD