সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বরিশালে শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আওয়ামী সন্ত্রাসী দ্বারা স্টেডিয়াম কলোনিতে শ্রমিকদল নেতা আসলামসহ শ্রমিকদল নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করাসহ শিল্পঞ্চলে আওয়ামী লীগের সন্ত্রাস-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদল।

সোমবার বেলা সাড়ে ১১ টায় সদররোডস্থ মহানগর ও জেলা  দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মহানগর শ্রমিকদল আহবায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, আমরা বিজয়ের দ্বার প্রান্তে বিজয়ের স্বাদ গ্রহন করি নাই।

এখনও আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। তাই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে কোন প্রকার চাঁদাবাজি, দখলদারিত্ব ও নব্য বিএনপিসহ পালিয়ে থাকা সন্ত্রাসীদের বিএনপিতে কোন স্থান হবে না।

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় নিজেকে একজন শ্রমিক বলে গর্ব করতেন আজকের শ্রমিকদল সেই আদর্শ ধারন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন গত ১৭টি বছর যাদেরকে আন্দোলন-সংগ্রামে থাকা দুরের কথা একদিনের জন্য তাদের দেখা যায়নি। আজ তারা ক্ষমতার স্বাদ গ্রহনের আগেই কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিণাল দখল করে মালিক সেজে বসে আছেন আমরা এই সন্ত্রাসের প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দখলবাজদের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

মহানগর শ্রমিকদল সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সাবেক ছাত্রনেতা জেলা (দক্ষিণ) বিএনপি সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন, জেলা শ্রমিকদল সভাপতি আলহাজ¦ আব্দুল হক ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD