সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুয়াকাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র হল রুমে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন শিকদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার
এসময় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিপুর থানা বিএনপি , লতাচাপলী ইউনিয়ন বিএনপি  ও কুয়াকাটা পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের এবং সমসাময়িক বন্যায় নিহতের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেইসাথে বর্তমান বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতার হাত বাড়াতে সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান নেতৃবৃন্দ।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD