সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শেখ হাসিনার বিচারের দাবীতে মহানগর ও জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি পালন

বরিশালে শেখ হাসিনার বিচারের দাবীতে মহানগর ও জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি পালন

Sharing is caring!

শামীম আহমেদঃ
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচারের দাবিতে
পৃথকভাবে বরিশালে অবস্থান কর্মসূচী পালন করছে জেলা ও মহানগর
বিএনপি,শ্রমিকদল,কৃষকদল ও বরিশাল জেলা দক্ষিণ যুবদল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সদর রোডে বিএনপির দলীয়
কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচী শুরু করে তারা।

এছাড়া নগরীতে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল ও
মোটর বাইক মহড়া দিয়ে শহরকে উজ্জিবিত করে রেখেছে।

দলীয় কার্যলয়ে সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এতে বক্তব্য রাখেন বরিশাল মহানগর
বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও
যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন,মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ
আহমেদ খান, ওয়ার্ড বিএনপি নেতা কামরুল হাসান রতন,মহানগর ছাত্রদল সভাপতি
এ্যাড,রেজাউল করীম রনি সহ নেতৃবৃন্দ ।

এর পাশাপাশি নগরীর অশ্বিনী কুমার হল চত্ত¡রে পৃথক ভাবে অবস্থান কর্মসূচী করে বরিশাল
জেলা, শ্রমিক দল, কৃষকদল যুবদল, এবং বরিশাল আইনজীবী ভবনের সম্মুখে জাতীয়তাবাদী
আইনজীবী ফোরামে নেতৃবৃন্দরা। অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অবস্থানকালে বক্তব্য
রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, জেলা বিএনপি সদস্য
এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, শ্রমিকদলের সভাপতি আব্দুল হক ফরাজী,
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকদলের আহবায়ক মহসিন আলম, বরিশাল দক্ষিণ
জেলা যুবদলের কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি ও জেলা সাধারণ
সম্পাদক এ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন,সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ,যুগ্ম
সম্পাদক আশ্রাফুল ইসলাম মাহফুজ,আরিফুর রহমান মুন্না,মুক্তি মাহমুদ মানিক,
শাকিল মাহমুদ,রফিকুল ইসলাম রুহুল,মাইনুল ইসলাম শিহাব,হান্নানুর রহমান
সুমন,জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব কামরুল আহসান।

অপরদিকে সকালে বরিশাল
আইনজীবী সমিতির সম্মুখে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী
আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসিন মন্টু,সাধারন সম্পাদক এ্যাড
আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ফোরাম নেতৃবৃন্দ।

এদিকে, বিএনপির কর্মসূচী ঘিরে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে
নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হওয়া থেকে শুরু করে
নগরীর বিভিন্নস্থানে মিছিল অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি হিন্দুসম্প্রদায়েরের
প্রতিষ্ঠান ধর্মীও উপসানলয়ের কঠোর নজরদারী করে যাচ্ছে।

 

শামীম আহমেদ

বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD