বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
কুয়াকাটায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত

কুয়াকাটায় নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।
বুধবার(১মে) সকাল সাড়ে ১০ টায় পৌর ভবন প্রাঙ্গণ থেকে  কুয়াকাটা পৌর শ্রমিকলীগের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি শাহিন ভূঁইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র  আনোয়ার হোসেন হাওলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছগির মোল্লা। শ্রমিক লীগ নেতা  বেল্লাল, ইসমাইলসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অটোভ্যান, অটোরিকশা, হ্যান্ডিলিং শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক  ৮ ঘন্টা কাজ করার পরিবেশ, সড়কে চাঁদাবাজি বন্ধ ও  শ্রমিকদের ঘাম শুকানোর আগে  ন্যায্য পাওনাসহ শ্রমিকদের সকল অধিকার আদায়ে সকলকে একত্রে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুসা।
এছাড়া মহিপুর থানা শ্রমিক লীগ ও ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD