রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ঝোপের মধ্যে কাঁদছিলো নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

বরিশালে ঝোপের মধ্যে কাঁদছিলো নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার করেছে পথচারীরা।

খবরপেয়ে পথচারীদের কাছ
থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে
আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ
সংলগ্ন এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাত সাড়ে আটটার দিকে শয়ন সরদার
নামের এলাকার এক ছোট ভাই বাসায় ফিরছিলো।

পথিমধ্যে বাটাজোর রাবেয়া ফজলে
করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর
কান্নার শব্দ শুনতে পেয়ে আমাকে ফোন দেয়।

পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো
ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। এরপর শিশুটিকে বাটাজোর বন্দরে নিয়ে এসে পুলিশে
খবর দেই।

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে
কে বা কাহারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে।

খবরপেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করা হয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ তৌকির
আহমেদ বলেন, রক্তমাখা অবস্থায় নবজাতককে পাওয়া যায়।

তার শারিরিক অবস্থা একটু
খারাপই ছিলো। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া
হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে
নবজাতককে আগৈলঝাড়া বেবিহোমে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD