বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
এখন চিন্তা শুধু ভারত ম্যাচ নিয়ে: মোসাদ্দেক

এখন চিন্তা শুধু ভারত ম্যাচ নিয়ে: মোসাদ্দেক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। দ্বাদশ বিশ্বকাপে লিগ পর্বে এটি হবে টাইগারদের অষ্টম ম্যাচ। তার আগে চারদিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। গত ২৪ জুন সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ জুন বার্মিংহামে পা রাখে বাংলাদেশ। এরপর চারদিনের ছুটি পেয়ে যে যার মত ঘুরে বেরিয়েছেন।

আজ থেকে আবারো অনুশীলনে নেমে পড়তে হবে মাশরাফি-তামিম-সাকিবদের। লিগ পর্বে শেষ দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চারদিনের এই বিরতিটি খুব বেশি প্রয়োজন ছিল বলে মনে করেন, বাংলাদেশের ডান-হাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে শনিবার বার্মিংহামে সাংবাদিকদের সাথে আলাপকালে মোসাদ্দেক বলেন, ‘অনেকদিন ধরে দেশের বাইরে আছি আমরা। সেই আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে থেকে টানা খেলে আসছি। আসলে যেভাবে টানা ম্যাচ খেলছিলাম, এমন বড় টুর্নামেন্টের মাঝে একটা বিরতি দরকার ছিল। সেটা সবাই কাজে লাগিয়েছে। সবাই এখন হোটেলে ফিরে আসছে। কাল (রবিবার) থেকে অনুশীলন শুরু হবে। এই বিরতিটা বেশ দরকার ছিলো।’

ছুটি কাটিয়ে ফেরায় দলের সকলেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে। এখন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সবাই বেশি ভাববে বলে মনে করেন মোসাদ্দেক, ‘সবাই ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে হোটেলে ফিরছে। কাল (আজ) থেকে অনুশীলন শুরু হবে, এখন আমাদের অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। আমাদের সবার মনোযোগ থাকবে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে।’

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২৭ বলে ২টি চার ও ৫টি ছক্কায় বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশকে প্রথমবারের মত কোন টুর্নামেন্টের শিরোপা এনে দেন মোসাদ্দেক। তাই বিশ্বকাপের শুরু থেকেই দলের অপরিহার্য খেলোয়াড় বনে যান তিনি। মোসাদ্দেক বলেন, ‘আয়ারল্যান্ডে ভালো করেছি। তবে বিশ্বকাপে আসার পর অতীত নিয়ে চিন্তা করিনি। এখানে যখন আসি, নিয়মিত খেলার মানসিকতা নিয়েই এসেছি। সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ভালো করার। বাড়তি কিছু করতে চাইনি। সামনে যে ম্যাচগুলো আছে চেষ্টা করবো ভালো করতে।’

আয়ারল্যান্ড সিরিজ থেকেই সাতে ব্যাটিং করে আসছেন মোসাদ্দেক। তারপরও দলের প্রয়োজন ভালোই মিটাচ্ছেন তিনি। তবে এই পজিশনে ব্যাটিং করা চ্যালেঞ্জিং বলে মনে করেন মোসাদ্দেক, ‘সাতে ব্যাটিং শুধু আমার জন্য নয়, সবার জন্যই চ্যালেঞ্জিং। সময় বেশি থাকে না। দ্রুত মানিয়ে নিয়ে, তাড়াতাড়ি রান তুলতে হয়। আমি চেষ্টা করেছি। ভাবনা ছিল, যখনই উইকেটে যাই একশর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার।’

ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এও ভালো করছেন মোসাদ্দেক। প্রয়োজনীয় সময়ে দলকে সাফল্য এনে দিচ্ছেন তিনি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মোসাদ্দেকের অভাব বেশ ভালোই অনুভব করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঐ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মোসাদ্দেক। নিজের পারফরমেন্সে দল খুশি হওয়ায় মোসাদ্দেকও তৃপ্ত বলেন জানান, ‘বোলিংয়ে আমি নিজের ভূমিকা খুব ভালোভাবে জানতাম। হয়তো ৬-৭ ওভার বোলিং পাব, উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- রান আটকানো। আমি সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। বাড়তি কিছু করতে চাই না। আমি খুশি যে দলের চাওয়া মতো অবদান রাখতে পারছি। চেষ্টা করব সামনে আরও ভালোভাবে করার।’

আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে ভারতকে সমর্থন করবে বাংলাদেশ। কারণ ভারত জিতলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা ভালোভাবে বেঁচে থাকবে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে আবার নিজেদের জয় কামনা বাংলাদেশের। তাই বিষয়টি কিভাবে দেখছেন মোসাদ্দেক, ‘আসলে ব্যাপারটা স্বার্থপরের মতো হয়ে যায়। যে দলের জয়ে আমাদের লাভ হয় তাকেই সমর্থন করব।’

তারপরও ভারতের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন মোসাদ্দেক, ‘ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। আমারা যে ক্রিকেট খেলছি, সেটা খেলতে পারলে ভালো ফল হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD