সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভারতে গণপিটুনিতে নিহত মুসলিমের বিরুদ্ধেই চার্জশিট

ভারতে গণপিটুনিতে নিহত মুসলিমের বিরুদ্ধেই চার্জশিট

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : রতের রাজস্থানে স্বঘোষিত গো-রক্ষকদের গণপিটুনিতে নিহত পেহলু খানের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে। এ ঘটনায় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

ওয়াইসি বলেন, ‘ক্ষমতায় এলে কংগ্রেসও বিজেপির মতো হয়ে যায়। রাজস্থানের মুসলিমদের এটা বুঝতে হবে এবং ওই সকল লোকেদের ও সংগঠনের বিরোধিতা করা উচিত যারা কংগ্রেসের জন্য কাজ করছে। তাদের নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করা উচিত। ৭০ বছর ধরে অনেক হয়েছে, এবার দয়া করে পরিবর্তন হোন।’

বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর ওই ঘটনাকে রাজস্থান সরকারের লজ্জাজনক পদক্ষেপ বলে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন।

রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের চার্জশিটে নিহত পেহলু খানের দুই ছেলে আরিফ খান ও ইরশাদ খান এবং পিকআপ ট্রাকের চালকেরও নাম রয়েছে। পেহলু খান মারা যাওয়ায় তার বিরুদ্ধে মামলা বন্ধ করে দেয়া হবে। কিন্তু তার ছেলেদের বিরুদ্ধে মামলা চলবে।

২০১৭ সালের এপ্রিলে রাজ্যটিতে বিজেপি সরকার ক্ষমতায় থাকার সময় রাজস্থানের জয়পুরের একটি পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন ৫৫ বছর বয়সী পেহলু খান। তার সঙ্গে সেসময় তার দুই ছেলে আরিফ ও ইরশাদ ছিলেন। গো-রক্ষকরা রাজস্থানের আলওয়ারে তাদের গাড়ি থামিয়ে গরু পাচারের অভিযোগে বেধড়ক মারধর করে। গরু কেনার রসিদ দেখালেও তারা পেহলু খানকে রেহাই দেয়নি। পরে আহত আবস্থায় তিনি হাসপাতালে মারা যান।

এ ব্যাপারে অভিযুক্ত ৮ জনই জামিনে রয়েছেন। যদিও ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ চার্জশিট পেশ করায় বিভিন্নমহল থেকে নিন্দার ঝড় উঠেছে।

ভারতে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো কারণ ছাড়া মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। গো-রক্ষার নামে বহু মুসলিমকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও তাদের বড় কোনো বিচারের কথা এখনো শোনা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD