রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার

কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৭০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির।
মনপুরা ফ্যাশন খেলায় রানার্সআপ দল হিসেবে ট্রফি ও ৫ হাজার টাকার প্রাইজ মানি নেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ মোঃ সালমানের হাতে ক্রেষ্ট, ১৫০০ টাকার প্রাইজ মানি এবং ম্যান অব দ্যা ম্যাচ মোঃ রানার হাতে ক্রেস্ট ও ১০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবিরের কাছ থেকে।
উল্লেখ্য বাজার ক্রিকেট ক্লাবের আয়োজনে প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়। ১৫ ওভারের ফাইনাল খেলায় মনপুরা ফ্যাশন ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ৩৪ রানে তাহিরা ফাইটার দলের কাছে পরাজিত হয়।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD