সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কারামুক্ত যুবদল নেতাকে সংবর্ধনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর

কারামুক্ত যুবদল নেতাকে সংবর্ধনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর

Sharing is caring!

২৫ নং ওয়ার্ডের সদস্য সচিব সদ্য কারামুক্ত মো: হানিফ খান কে রবিবার বিকেলে আড়ম্বরপূর্ণভাবে বরিশাল মহানগর বি এন পির ২৫ নং ওয়ার্ডের বিপ্লবী আহবায়ক নূরুজ্জামান দোলন এবং সংগ্রামী সদস্য সচিব নূরে আলমের নেতৃত্বে ওয়ার্ড বি এন পি এবং এর সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী সরকারের রোষানলে গৃহবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বি এন পি পরিচালিত আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন হানিফ খান ।

প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে অবিলম্বে বর্তমান ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পদত্যাগ ত্বরান্বিত করার জন্য বরিশাল মহানগর বি এন পির সদ্য কারামুক্ত আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব সাবেক কাউন্সিলর এ্যাড মীর জাহিদুল কবির জাহিদের সার্বিক দিক নির্দেশনায় দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার এক দফা দাবী আদায়ের আন্দোলনে আগামী দিনে সক্রিয় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধনা অনুষ্ঠানে আগত ওয়ার্ড বি এন পি নেতৃবৃন্দ ।

পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তারা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD