সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে একই পরিবারের ৩ জনের মনোনয়ন দাখিল

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে একই পরিবারের ৩ জনের মনোনয়ন দাখিল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে একই পরিবারের তিনজন সহ মোট ছয় জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মঙ্গলবার মনোনয়ন জমার শেষ দিন বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর হক এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম।

বেলা আড়াইটায় মনোনয়ন জমা দেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার স্ত্রী মার্জিয়া আক্তার ও তার বড় ভাই আবুল কালাম আজাদ। এছাড়া মনোনয়ন দাখিল করেন নাসির উদ্দিন খান নামের আরেক প্রার্থী।

এর আগে সোমবার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রার্থী আচরণ বিধি লঙ্গন করতে পারবে না এ মর্মে সকল প্রার্থী কে চিঠি দেয়া হয়েছে। আপনারা জানেন গতকাল ১২ তারিখ সোমবার দুই জন প্রার্থী কে আচরণ বিধিমালা লংঘন (শো-ডাউন) করে মনোনয়ন পত্র জমা দিতে আসায় তাদের কে শোকজ করা হয়েছে এবং ২৪ ঘন্টার মধ্যে তারা জবাব দিয়েছে তাদের পরবর্তী করনীয় সম্পর্কে আইন গত দিক খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন হবে ইভিএম-এ। ইতিমধ্যে বিভিন্ন স্থানে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে ভোটারদের ধারনা দেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD