বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে চাপে রাখলো পাকিস্তান

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে চাপে রাখলো পাকিস্তান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স :

২২৭ রানের মামুলি সংগ্রহ নিয়েও ভালোই লড়াই করলেন রশিদ-মুজিবরা। কিন্তু ম্যাচের শেষ ভাগে এসে আফগানদের লড়াই বিফলে গেল। পাকিস্তানের কাছে ৩ উইকেটের হার যতটা না আফগানদের ক্ষতি করলো, বাংলাদেশের ক্ষতি হলো তার চেয়ে বেশি। ম্যাচটা আফগানিস্তান জিতলে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ কিছুটা হলেও সহজ হতো। কিন্তু তা আর হলো না। আদতে পাকিস্তানের অভিজ্ঞতার কাছেই হেরে গেল আফগানিস্তান।

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ যখন রান আউট হয়ে ফিরলেন, ম্যাচের নিয়ন্ত্রণ তখন স্পষ্টতই আফগানদের দখলে ছিল। জিততে হলে তখনও ১১ ওভারে ৭১ দরকার পাকিস্তানের। স্বীকৃত ব্যাটসম্যান বলতে কেউ নেই। কিন্তু পুরো টুর্নামেন্টে অনুজ্জ্বল স্পিন-অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দেখা দিলেন রুদ্রমূর্তিতে। খেলার মোড় এমনভাবেই ঘোরালেন এই অলরাউন্ডার যে, ম্যাচ থেকেই ছিটকে গেল আফগানিস্তান। 

শেষ ১২ বলে পাকিস্তানের দরকার ছিল ১৬ রান। তখনও ম্যাচটা ফিফটি-ফিফটি অবস্থায়। কিন্তু ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ আফগান স্পিনার রশিদ খানের শেষ ওভারে ১ ছক্কা মেরে রানের চাপ কমিয়ে দিলেন। ওই ওভারে এলো ১০ রান। শেষ ওভারে ৬ রানে ৬ রানের মতো সহজ লক্ষ্য পাড়ি দিতে মোটেই কষ্ট হলো না ইমাদ ওয়াসিমের। গুলবাদিন নাঈবের করা ওই ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন এই লোয়ার-অর্ডার ব্যাটসম্যান।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে চলে গেল পাকিস্তান। আর পাঁচে নেমে গেল ইংল্যান্ড। এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান এখন ষষ্ঠ স্থানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD