সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গণতন্ত্র উদ্ধারের আন্দোলন কোনদিনই ব্যার্থ হয়নি বিজয় আমাদের সু-নিশ্চিত- কেন্দ্রীয় বিএনপি সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।

গণতন্ত্র উদ্ধারের আন্দোলন কোনদিনই ব্যার্থ হয়নি বিজয় আমাদের সু-নিশ্চিত- কেন্দ্রীয় বিএনপি সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।

Sharing is caring!

শামীম আহমেদঃ

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ
বলেছেন, আ,লীগ এদেশে স্বাধীনতা ঘোষনা দেয়নি তারা সংগ্রাম করেছে।

অন্যদিকে
জিয়াউর রহমান স্বাথীনতার ঘোষনা দিয়ে নিজেই রনাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছে।

অপরদিকে স্বাধীনতার পর আ,লীগ একদলীয় বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংশ করে
দিয়েছিল যা পরবর্তীতে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন ৭৫ এর পটভূমির পর আওয়ামী লীগ এদেশে জনহীন হয়েছিল ঠিক
তেমনি বর্তমানে আবার তারা জনগণহীন হয়ে পড়েছে।

এসময় তিনি আরো বলেন দূর্বল হয়ে পড়লে চলবে না। আন্দোলন এখনো শেষ হয়নি দেশের
গণতন্ত্র পূর্ণউদ্ধার না হওয়া পর্যন্ত রাজ পথেই সকল ধরনের বাধা মোকাবেলা করেই
আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

গণতন্ত্রের আন্দোলন কোনদিনই ব্যার্থ হয়নি আমাদের আন্দোলন ব্যার্থ হবে না আমাদের
বিজয় সু-নিশ্চিত হবেই।

তাই আমরা কে কার লোক সেই বিবেচনা বাদ দিয়ে সকল
ভেদাভেদ ভুলে গিয়ে মনে রাখতে হবে আমরা সকলেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা
জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক দল আমাদের বিএনপি।

বুধবার রাতে নগরীর রিভারক্যাফ নামে এক হোটেলে সদ্যকারা মুক্ত বিভিন্ন অঙ্গ সহযোগী
সংগঠন সহ বিএনপির বিভিন্ন প্রর্যায়ের নেতাকর্মীদের সাথে এক শুভেচ্ছা মত
বিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব
মন্টু খান, যুগ্ম আহবায়ক আলহাজ নুরুল আমিন, মহানগর কৃষকদল সদস্য সচিব
শাহেদ তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক এ্যাড. তারেক
সোলাইমান,জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক
কাদের মোল্লা,ফরহাদ মেম্বার সহ বিভিন্ন দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে চেয়ারপার্সন বেগম জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ
কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ও দেশব্যপি দলীয় নেতা কর্মীরা জেল হাজতে রয়েছে তাদের
সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD